‘চূড়ান্ত বিজয় জ্ঞান অর্জনে’ এই স্লোগানকে সামনে নিয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল ছাত্র-ছাত্রী ''ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি'' নামে নতুন এক সংগঠন প্রতিষ্টা করেছে। যাদের মূল লক্ষ্যই হচ্ছে জ্ঞান অর্জনে প্রতিদ্বন্দ্বীতা করা।

বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা ও দক্ষতার সমৃদ্ধি ঘটানোর অনেক সংগঠন থাকলেও "কুইজ" প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে মেধা বিকাশে সহায়তা করার কোনো সংগঠন ছিল না।

অক্সফোর্ড, ক্যামব্রিজসহ পৃথিবীর অনেক প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ে "কুইজ" সোসাইটি থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এমন সুযোগ থেকে বঞ্চিত হয়েছে দীর্ঘকাল। তবে ২০১৫ সালে এক ঝাঁক উদ্যমী ও উৎসাহী ছাত্র-ছাত্রীরা গঠন করেছে ''ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি''।

কুইজ সোসাইটি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মতি পেয়েছেন। সেই সঙ্গে তারা তাদের সংবিধান (গঠনতন্ত্র) তৈরি করে উপাচার্যের কাছে জমা দিয়েছেন। শুরু থেকেই কুইজ সোসাইটি ছাত্র-ছাত্রীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।

এ বিষয় সংগঠনটির আহবায়ক রেজা আহমেদ বলেন, "বিশ্ববিদ্যালয় আমরা অনেক সংগঠন পেলেও কুইজের কোনো সংগঠন পাইনি। তাই ভাবলাম এমন একটি সংগঠন তৈরি করতে পারলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নিজেদেরকে আরো বেশি বিকশিত করার সুযোগ পাবে। সেই চিন্তা থেকেই আমরা যাত্রা শুরু করি।"

তিনি আরো বলেন, "আমরা শুরু থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছি। উপাচার্য স্যারও আমাদেরকে অনেক অনুমতি দিয়েছেন এবং উৎসাহ দিচ্ছেন। আমরা মডারেটরও পেয়েছি। আমরা খুবই আশাবাদী।"

সহ-আহবায়ক মো. জাহিদুল ইসলাম বলেন, "আমরা মূলত এমন বিষয়গুলো নিয়ে কাজ করি যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদেরকে আরো বেশি উপযোগী করে তোলে। ফলে ছাত্র-ছাত্রীরাও এটা নিয়ে অনেক আগ্রহী।"

সদস্য সচিব মো. শহীদুজ্জামান বলেন, "জ্ঞান অর্জনই আমাদের মূল লক্ষ্য। এ জন্য প্রতি সপ্তাহে আমরা সেশন করি। সেখানে প্রশ্ন-উত্তর আর আলোচনার মাধ্যমে নিজেদেরকে আরো শাণিত করি।"

কুইজ সোসাইটি যে বিষয়গুলো নিয়ে কুইজের আয়োজন করে তা হল: মুক্তিযুদ্ধ ও সংবিধান, সাহিত্য (বাংলা ও ইংরেজি), বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, বিজ্ঞান-প্রযুক্তি ও সাম্প্রতিক বিশ্ব।

তারা সপ্তাহে দু’টি সেশন করে। প্রতি রোববার বিকাল চারটায় টিএসসিতে এবং প্রতি মঙ্গলবার রাত দশটায় বিভিন্ন হলে।

ফেইসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/1441354872843810/

ফেইসবুক পেইজ:

https://www.facebook.com/pages/Dhaka-University-Quiz-Society/498070150362525?fref=ts

জেডআই