গত ২০ মার্চ কুমিল্লার সেনানিবাসে সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রূত বিচারের দাবিতে আগামী ৩ এপ্রিল সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাকে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালিত হবে।


আজ ধর্মঘটের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের উদ্যোগে রেলস্টেশন এলাকায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


মিছিলোত্তর সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্ববায়ক আরাফাত তারা সঞ্চালনায় এবং ছাত্র ফেডারেশনের চবি শাখার সভাপতি আনোয়ার সাদাত জুনায়েদ’ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,চবি সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক ধীষণ প্রদীপ চাকমা,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা কাওসার আহমেদ, এবং পাহাড়ি ছাত্র পরিষদের রুপম চাকমা।


সমাবেশে বক্তারা তনুর ধর্ষক ও হত্যাকারীদের দ্রূত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আগামী ৩ এপ্রিলের ধর্মঘট সফল করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আহবান জানান।

এম আর