ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে ভর্তি কমিটি।

আগামী ১৫-১৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা ৩০ থেকে ১০টা ৩০ প্রথম শিফট, দুপুর ১১টা ৩০ থেকে ১২টা ৩০ পর্যন্ত দ্বিতীয় শিফট, দুপুর ২-৩ টা তৃতীয় শিফট এবং বিকাল ৪-৫টায় চতুর্থ শিফটের পরীক্ষা নেয়া হবে।

ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ১ নভেম্বর শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব ওয়েবসাইট www.iu.ac.bd - থেকে ডাউনলোড করা যাচ্ছে। প্রবেশ পত্র আগামী ১৫ নভেম্বর পর্যন্ত উত্তলন করা যাবে।

সূচী অনুযায়ী, প্রথম দিন ১৫ অক্টোবর “এ” এবং “বি” ইউনিটের’ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম শিফটে “এ” ইউনিট এবং বাকী তিন শিফটে “বি” ইউনিট। ২য় শিফটে রোল ০১-০৫৬২০, ৩য় শিফটে রোল ০৫৬২১-১১২৪০, ও ৪র্থ শিফটে রোল ১১২৪১-অবশিষ্ট।

দ্বিতীয় দিন ১৬ অক্টোবর ১ম শিফটে ‘এইচ ইউনিটের’ এবং বাকী তিন শিফটে “সি” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২য় শিফটে রোল ০১-০৫৬২০, ৩য় শিফটে রোল ০৫৬২১-১১২৪০ এবং ৪র্থ শিফটে রোল ১১২৪১-অবশিষ্ট।

তৃতীয় দিন ১৭ অক্টোবর ১ম ও ২য় শিফটে ‘ডি ইউনিটের’পরীক্ষা। ১ম শিফট রোল ০১-০৫৬২০ ও ২য় শিফটে রোল ০৫৬২১-অবশিষ্ট পরীক্ষা হবে। একই দিন ৩য় ও ৪র্থ শিফটে “ই” ইউনিটের পরীক্ষা। ৩য় শিফটে রোল ০১-০৫৬২০ ও ৪র্থ শিফটে রোল ০৫৬২১-অবশিষ্ট।

শেষ দিন ১৮ অক্টোবর ১ম শিফটে ‘এফ ইউনিট এবং বাকী দুই শিফটে জি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২য় শিফটে রোল ০১-০৫৬২০ ও ৩য় শিফটে রোল ০৫৬২১-অবশিষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিনে ৪র্থ শিফটে কোন পরীক্ষা নেই বলে জানা যায়।

এবিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd - থেকে জানা যাবে।

এসএইচ