জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে যে সকল কলেজ ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ওয়ারী পত্র কোড অনলাইনে এন্ট্রি দিতে পারেনি তাদেরকে আগামী ২৮ এপ্রিলের (মঙ্গলবার) মধ্যে নমুনা ছক অনুযায়ী (ছক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd/admissions থেকে পাওয়া যাবে) ডীন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এমকে