রাজধানীর ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দখল এবং ভেঙে ফেলা মিরপুরের চম্পা পারুল ও বেইলি রোডের সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় পুর্ননির্মাণের দাবিতে ছাত্রদের গণসমাবেশ চলছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বৃহস্পতিবার সকাল ১১টায় বেইলি রোডে এ গণসমাবেশের আয়োজন করে। সমাবেশে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক অংশ গ্রহণ করেছে।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





