রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বাণিজ্য অনুষদভুক্ত ডি ইউনিটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বাণিজ্য অনুষদের চীফ কো -অর্ডিনেটর প্রফেসর ড মো. শিবলী সাদিকের স্বাক্ষরিত্বে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
এতে প্রাথমকি অবস্থায় মেধা তালিকায় উত্তীর্ণদের আগামী ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় রবীন্দ্র ভবনে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
সাক্ষাৎকার গ্রহণের দিন শিক্ষার্থীদের সকাল ৮টা হতে সকাল ১০টার মধ্যে সাক্ষাৎকার গ্রহণের স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আগামী ১২ নভেম্বরে মধ্যে পছন্দের বিষয় পূরণ করতে বলা হয়েছে। অন্যথায় ১৫ তারিখ সাক্ষাৎকারে অংশগ্রহন করা যাবে না।
সাক্ষাৎকার গ্রহণে সময় প্রার্থীকে এস.এস.সি./সমমান ও এইচ.এস.সি./সমমান পরীক্ষার মূল মার্কশীট এইচ.এস.সি. মূল রেজিস্ট্রেশন কার্ড ও পরীক্ষা হলে পরিদর্শক কতৃক স্বাক্ষরিত প্রবেশপত্র সাথে আনতে হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে অপেক্ষমান তালিকা অনুষদের নোটিশ বোর্ড ও অনলাইনে প্রকাশ করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তি শুরু হবে এবং থেকে ১ জানুয়ারী থেকে ক্লাস শুরু হবে।
জেড





