জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের কিনকি বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষা ও গবেষণার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায় প্রাথমিক পর্যায়ে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-শিক্ষকগণ কিনকি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণার সুযোগ পাবে।

কিনকি বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিতোশি সিওজাকি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের কাছে আজ এ চুক্তিপত্র হস্তান্তর করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শাহেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ