পরিতোষ সরকার ঢাকার 'সরকারি তিতুমীর কলেজ' শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনোনীত হয়েছেন। সহ-সভাপতি মনোনীত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরিতোষ সরকার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি গ্রামের দুলাল চন্দ্র আর্যের একমাত্র ছেলে।

তিনি বর্তমানে সরকারি তিতুমীর কলেজে ব্যবস্থাপনা বিভাগে মাষ্টার্সে অধ্যয়নরত।

তিনি কালিহাতী উপজেলার নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে ২০০৫ সালে এসএসসি, ২০০৮ সালে এইচএসসি পাস করেন। ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ব্যবস্থাপনা বিভাগে অনার্স কোর্সে ভর্তি হন।

তিনি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির অগ্রদূত। পরিতোষ সরকার কালিহাতী উপজেলা ছাত্রলীগ ও নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের কার্যকরি কমিটিতে থেকে আন্দোলন সংগ্রামসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

এমকে