চাকরির বয়স সীমা ৬০ থেকে ৬২ তে উন্নীত করার দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

গতকাল ক্যাম্পাসে দায়িত্বরত সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে ইবি কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ বয়স সীমা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্মঘন্টা পরিবর্তন করে পূর্বের কর্মঘন্টা চালুর দাবি করেন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের বয়স সীমা ৬২ করা হয়েছে উল্লেখ করে তার বলেন, আমাদের যৌক্তিক দাবি মানা হচ্ছে না।

এতে আমরা অধিকার বঞ্চিত হচ্ছি। দুইটার পরে অধিকাংশ বিভাগে কোন শিক্ষক থাকে না। শিক্ষা কার্যক্রম না চললেও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালন করেন।

কর্মকতা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা বলেন, ‘আমরা জানতে পরেছি গত সিন্ডিকেটে কর্মকর্তাদের বয়স সীমার বিষয়ে নেতিবাচক সিদ্ধান্ত হয়েছে।

এর আগে কর্মকর্তাদের বয়স সীমা ৬২ করা হলেও গত সিন্ডিকেটে তা বতিল করা হয়েছে বলে আমরা জনতে পেরেছি। প্রশাসনের এমন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা সিদ্ধান্তের কপি অফিসিয়ালভাবে পাওয়ার পর আইনি লড়াই করব। ক্যাম্পাস খোলার পর কর্মকর্তাদের সাধারণ সভার মাধ্যমে দাবি আদায়ে পরবর্তী করণীয় ঠিক করব।’

হিমেল/জেড