অষ্টম বেতন কাঠামো পুনর্নির্ধারণ দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি।

সোমবার সকল বিভাগের শিক্ষকরা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে।

কর্মবিরতির সময় বক্তব্য রাখেন, প্রফেসর ড.হাবিবুর রহমান, ড. আবদুল্লাহ ইকবাল, প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, প্রফেসর ড. শাখাওয়াত হোসেন, প্রফেসর ড.হারুনুর রশিদ, প্রফেসর ড. খন্দকার শরীফুল ইসলাম প্রমুখ।

প্রস্তাবিত এ বেতন কাঠামোর জন্য নিন্দা জ্ঞাপন করে শিক্ষকরা বলেন, শিক্ষকরাই জাতির কারিগর। শিক্ষকদের যথাযথ সম্মান না দিলে দেশ কখনই উচ্চ শিখরে পৌঁছাবে না। দেশে সর্বোচ্চ মেধার পরিচয় দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন।

শিক্ষকরা বলেন, যদি প্রস্তাবিত বেতন কাঠামো পুনঃনির্ধারণ না করা হয়, তবে কঠোর সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন তারা।

এআর