এসএসসি পরীক্ষার প্রথম দিন প্রশ্নপত্র দেরিতে দেয়ায় কক্সবাজারের চকরিয়া কেন্দ্র-২ এ পরীক্ষার হলে অভিভাবক-পরীক্ষাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে ক্ষুব্ধ অভিভাবক ও বহিরাগতরা ৮৬টি উত্তরপত্র ছিঁড়ে ফেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ওই কেন্দ্রে পরীক্ষা শুরু হয় নির্দিষ্ট সময়ের প্রায় ২০ পর। কিন্তু ওই সময়ের ক্ষতি পুষিয়ে না দেয়ার খবর পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে বাইরে এসে জানালে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠেন। এক পর্যায়ে বহিরাগতসহ তারা হলে হামলা করেলে ৮৬টি উত্তরপত্র ছিঁড়ে যায়।
কেন্দ্র সচিব নুরুল ইসলাম জানান,রোববার পরীক্ষা শেষে ক্ষুব্ধ একদল বহিরাগত স্কুলে আকস্মিক ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা খাতা নিয়ে ছিঁড়ে ফেলে।
খবর পেয়ে জেলা প্রশাসক মো. রুহুল আমিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোয়াজ্জম হোসেন ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে ছিঁড়ে ফেলা খাতার ব্যাপারে সিদ্ধান্তের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নির্দেশনা চেয়ে চিঠি দেয়া হয়েছে এবং হামলারকারীদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]