উচ্ছ্বসিত মা ইয়াসমিন শিউলি। তার দুই মেয়েই এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। ছোট মেয়ে ইসমাত রিয়ান রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ থেকে, আর বড় মেয়ে তাসনিম অর্পা কুর্মিটোলা হাইস্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে।
দুই মেয়ে এ প্লাস পাওয়ায় রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে উচ্ছ্বসিত কণ্ঠে মা ইয়াসমিন শিউলি টাইম নিউজবিডিকে বলেন, আমি অত্যন্ত খুশি, গর্বিত। মা হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই।
তিনি বলেন, আমার দুই মেয়েই খুবই মেধাবী এবং ভদ্র। ওদের বাবা নুরুল আলম ব্যবসার কাজে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন। তবে ওদের পিছনে খুব কম লেগে থাকতে হয়েছে। স্ব-উদ্যোগে বেশি পড়ালেখা করেছে ওরা। তবে মেয়েদের ভালো ফলাফলের পেছনে নিজের চেয়ে স্বামীর অনুপ্রেরণা বেশি কাজে দিয়েছে বলে মনে করেন তিনি।
তবে মেয়েদের দাবি, বাবার চেয়ে মায়ের অবদানই বেশি। মেয়ে ইসমাত রিয়ান বলেন, আমার ভালো রেজাল্টের পিছনে মায়ের অবদানই বেশি। মা না থাকলে এতো ভাল রেজাল্ট করা সম্ভব না। তবে প্রতিষ্ঠানের শিক্ষক, প্রিন্সিপাল স্যারের অবদানও কম নয় বলে উল্লেখ করে রিয়ান।
জীবনের লক্ষ্য কি জানতে চাইলে ইসমাত রিয়ান জানায়, ডাক্তার হবে। তবে মা ইয়াসমিন শিউলি বলেন, আমি বড় কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে মেয়েকে দেখতে চাই। সে লক্ষ্যে যা করার দরকার তাই করবেন বলেও জানান তিনি।
[b]ঢাকা, জেইউ, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শিক্ষা
'আমার ভালো রেজাল্টের পেছনে মায়ের অবদানই বেশি'
ইসমাত রিয়ান বলেন, আমার ভালো রেজাল্টের পেছনে মায়ের অবদানই বেশি। মা না থাকলে এতো ভাল রেজাল্ট করা সম্ভব না। তবে প্রতিষ্ঠানের শিক্ষক, প্রিন্সিপাল স্যারের অবদানও কম নয়





