সদ্য ঘোষিত অষ্টম জাতীয় বেতন স্কেল বাতিল করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা পুণপ্রতিষ্ঠার দাবিতে কর্মবিরতি ও প্রতিবাদ র‌্যালী করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

জানা যায়, মঙ্গলবার সকাল আট্টা থেকেই কর্মবিরতি পালন করে ইবি শিক্ষকরা। ক্যাম্পাসে আসলেও তার কোন ক্লাস-পরীক্ষা নেয়নি। কর্মবিরতি চলাকালে বেলা ১১টায় শিক্ষকরা একটি প্রতিবাদ র‌্যালী করেন।

র‌্যালী শেষে অনুষদ ভবনের কড়িডরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সমাবেশ থেকে দাবি আদায়ে শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেন শিক্ষক নেতৃবৃন্দ। সমাবেশ থেকে আগমী ১৩ সেপ্টেম্বার ঢাকায় মহাসমাবেশ সফল করার জন্য সকল শিক্ষকে আহবান জানান হয়।

ইবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক র‌্যালী ও র‌্যালী পর্বতি সংক্ষিপ্ত সমাবেশে অংশনেন।

এসএইচ