চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদের ‘সি২-৩’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন ভর্তিচ্ছু ছাত্রীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৩১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় বিবিএ ফ্যাকাল্টি ১২০, ১২৩ ও ১৩৫ কক্ষ থেকে তাদের আটক করা হয়।
এর মধ্যে দুইজনকে হিজাব পড়ে কানে হেডফোন দিয়ে একজনের সঙ্গে একজন তথ্য আদান-প্রদান করছিল। আর অপরজন ওয়েমারের সেট কোড পরিবর্তন করায় আটক করা হয়। তবে তাদের নামপরিচয় জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ‘বিশ্ববিদ্যালয় বিবিএ ফ্যাকাল্টিতে ১২০ ও ১২৩ নম্বর কক্ষের দুইজন ছাত্রী হিজাবের ভেতর কানে হেডফোন দিয়ে তথ্য আদান-প্রদান করে অসদুপায় অবলম্বন করছিল। এসময় তাদের দুইজনের কাছ থেকে দুইটি হেডফোন ও মোবাইল জব্দ করা হয়। অপরজনকে একই ভবনের ১৩৫ নম্বর কক্ষ থেকে ওয়েমারের সেট কোড পরিবর্তন করার দায়ে আটক করা হয়।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিস্তারিত পরে জানাবেন বলে জানান তিনি।
সর্বশেষ ৩১ অক্টোবর সকালে ব্যবসায় প্রশাসন অনুষদ ‘সি’ ১ ইউনিটের (উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখা) এবং বিকেলে একই অনুষদের ‘সি’২-৩ ইউনিটের (উচ্চ মাধ্যমিক মানবিক ও বিজ্ঞান শাখা) পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে ভর্তি যুদ্ধ।
মাসুম/ এআই





