সাগর সারোয়ার ও মেহেরুন রুনীর হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের এবং প্রেসক্লাব।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে পাদদেশে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা ও জাবি প্রেসক্লাবের নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন। মানবন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে অংশগ্রহণকারীরা অনতিবিলম্বে সাগর-রুনীর হত্যাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তর দাবি করেন।
সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার সাদ বলেন, ৪৮ ঘন্টার আল্টিমেটাম এখন তিন বছরে পা দিয়েছে তবু সাংবাদিক হত্যাকারীদের বিচার হলোনা। আমরা সরকারের প্রতি জোর দাবি জানাই বিচারের।
জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুলতান লিখন বলেন, সাগর রুনীকে হত্যা করার মাধ্যমে অপশক্তি সাংবাদিকদের ভীত করার যে চেষ্টা করেছে ২০১৪ সালের মধ্যে তাদের বিচার করে এর প্রতিরোধ করতে হবে। তিনি এসময় যতদ্রুত সম্ভব হত্যাকারীদের গ্রেফতারের জন্য সরকারকে হুঁশিয়ার করেন।
আব্দুল্লাহ শুভ বলেন, মাহফুজুর রহমানের প্রতিষ্ঠানের সাংবাদিক নিহত হলেও এ ব্যাপারে তার নিরবতা আমাদের ক্ষুব্ধ ও ব্যথিত করে।
জাবি প্রেসক্লাবের উপদেষ্টা, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক শেখ আদনান ফাহাদ বলেন, সমাজে সুসাশান এবং আইনের বিচার সুপ্রতিষ্টিত হওয়ার স্বার্থেই সাংবাদিক দম্পতি সাগর রুনী হত্যাকাণ্ডের বিচার হওয়া জরুরি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের সরকার ও বিচার ব্যবস্থা এ হত্যার বিচার করতে সক্ষম।
[b]জাবি, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শিক্ষা
সাগর-রুনী হত্যার বিচার দাবিতে জাবিতে মানবন্ধন
সাগর সারোয়ার ও মেহেরুন রুনীর হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের এবং প্রেসক্লাব। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে পাদদেশে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়





