ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এর সহযোগী অধ্যাপক ড. লিসা জোনস্ এনজেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণি শাখায় ফুলব্রাইট স্কলারশিপ ফেলো হিসেবে যোগ দিয়েছেন।

তিনি আগামী ৫ মাস অধ্যাপক ড. মোস্তফা ফিরোজের সঙ্গে বিপন্নপ্রায় বন্যপ্রাণি এবং বন্যপ্রাণি থেকে মানব দেহে জীবাণু সংক্রমণের ধারা বিষয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করবেন।

ড. লিসা জোনস্ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সকাল ১১টায় উপাচার্য কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ড. লিসা জোনস্ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাকে ফুল ব্রাইট ফেলোশিপের সুযোগ দেয়ায় আন্তরিক ধন্যবাদ জানান।

পাশাপাশি গবেষণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বেছে নেয়ায় উপাচার্য তাকে ধন্যবাদ জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ উপস্থিত ছিলেন।

কেএইচ