ছাত্রী হলে চরম আবাসন সংকট দেখা দিয়েছে নোবিপ্রবিতে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ সেশনে ছাত্রীদের ভর্তি করানো হচ্ছে অনাবাসিক হিসেবে।
২০০৬ সালে প্রতিষ্ঠার পর এই বছরই প্রথম ছাত্রী হলে আবাসন সংকট দেখা দিয়েছে। ফলে ছাত্রীদের মেস অথবা হোস্টেলে থাকতে হচ্ছে।
এতে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে সংকটে পরেছে অভিভাবকরা। এই প্রসঙ্গে সিএসটি বিভাগে ভর্তি হওয়া সামিয়া বলেন “আমি ফেনী থেকে এসেছি। নোয়াখালীতে নিকট আত্মীয় বলে কেউ নেই। বাসার বাহিরে এই প্রথম বাবা-মা কে ছাড়া থাকতে হবে। হলে সিট পেলে খুব ভালো হতো কিন্তু ভর্তি হতে এসে নোটিশ দেখলাম হলে সিট নাই। এখন মেসে একা কিভাবে থাকবো খুব চিন্তায় আছি।
সামিয়ার মত আরো অনেক ছাত্রী যারা নোয়াখালীর বাহিরে থেকে এসেছে তারা ও তাদের অভিবাবকেরা খুব দুশ্চিন্তায় আছে মেয়ের নিরাপত্তা নিয়ে। কয়েকজন অভিবাবক অভিযোগ করে বলেন মাইজদিতে মেয়েরা মেসে থাকার মত এখনো পরিবেশ তৈরি হয় নাই।
মেয়েদের নিরাপত্তা নিয়ে আমরা সংকিত। এই বিষয়ে নোয়াখালীর কথা কে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন হলে সিট না থাকায় এই বছর ছাত্রীদের হলে সিট দেয়া সম্ভব হচ্ছে না। ৩ টি হলের কাজ চলছে কাজ সম্পন্ন হলে ছাত্রীদের হলে সিটের ব্যাবস্থা করা হবে।
ইআর





