পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৩ দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। 

এ সময় সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে, ৬ সেপ্টেম্বর থেকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ৮ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে। অন্যদিকে ঈদের ছুটিতে এবার আবাসিক হলগুলো খোলা রাখা হবে।

এমবি