সারাদেশে প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৮ দশমিক ৫২ শতাংশ। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

সাত বিভাগের মধ্যে রাজশাহীতে ৯৯ শতাংশ, খুলনায় ৯৮ দশমিক ৯৭, রংপুরে ৯৮ দশমিক ৫৬ শতাংশ , ঢাকায়-৯৮ দশমিক ৭৪ শতাংশ, চট্টগ্রামে ৯৮ দশমিক ৪১ শতাংশ, সিলেটে ৯৬ দশমিক ৭৯ ও বরিশালে ৯৮ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক সমাপনীর ফলের বিস্তারিত তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।

আর দেড়টায় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জেএসসি-জেডিসির ফল নিয়ে বিস্তারিত জানাবেন।

সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা মোবাইল, ইন্টারনেটে ফল জানতে পারবে। প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ির ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (http://www.teletalk.com.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।

এছাড়াও যে কোনো মোবাইল থেকে উচঊ লেখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লেখে ১৬২২২ নম্বরে এসএমএস করেও আসবে প্রাথমিকের ফল।

ইবতেদায়ির ফল পেতে ঊইঞ লেখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লেখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।

গত ২২ নভেম্বর শুরু হয় পিএসসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। শেষ হয় ৩০ নভেম্বর।

এমএম