বাগেরহাটের মোল্লাহাটে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেলেও অক্ষত রয়েছে ঘরে থাকা পবিত্র কুরআন শরীফ।

বুধবার (০৫ ডিসেম্বর) রাতে উপজেলার কোদালিয়া গ্রামে জাহিদ মোল্লার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  এতে জাহিদ মোল্লা ও তার বাবা লুৎফর মোল্লার তিনটি ঘর পুড়ে যায়। ক্ষতি হয় প্রায় পাঁচ লাখ টাকা।

ক্ষতিগ্রস্থ জাহিদ মোল্লা জানান, রাতে রাইচ কুকারে ভাত তুলে দিলে কিছুক্ষণের মধ্যে সেটি বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, স্থানীয় লোকজন আসতে আসতে আগুনে ৩টি ঘর পুড়ে যায়। তবে ঘরে রাখা পবিত্র কুরআন শরীফ অক্ষত অবস্থায় রয়েছে।

আগুনের খবর পেয়ে সকালে উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম সানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইদ মোমেন মজুমদারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিবারটি দরিদ্র হওয়ায় উপজেলা প্রশাসন থেকে সহায়তার আশ্বাস দেয়া হয়। 

এমবি