জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ফিন্যান্স বিভাগকে কোয়ার্টার ফাইনালে ৪১ রানে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে ইংরেজি বিভাগ।
রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় এ খেলা অনুষ্ঠিত হয়।খেলায় ইংরেজি বিভাগ প্রথমে ব্যাটিংএ নেমে, ১১ ব্যাচের ইশার অনবদ্য ব্যাটিংয়ের উপর ভর করে নির্দিষ্ট ১০ ওভারে ৩ ইউকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। ১৪৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামলে ফিন্যান্স বিভাগকে শুরু থেকেই চাপে রাখে ইংরেজি বিভাগ।
ম্যাচের শেষাংশে ফিন্যান্স বিভাগ খেলায় ফিরে আসলেও ইংরেজি বিভাগের নাবিল এবং সাগরের বোলিংয়ের উপর ভর করে ম্যাচে ফিরে আসে ইংরেজি বিভাগ।এরপর তানজিল-নাবিলের দায়িত্বশীল বোলিং এ ৪১ রান হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংরেজি বিভাগ।
উল্লেখ্য, এই ম্যাচের পূর্বে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ২য় রাউন্ডের খেলায় ৪২ রানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইংরেজি বিভাগ।
সোহেল/এমএম





