বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টসের ম্যারাথনে স্বর্ণপদক অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী তামান্না আক্তার।
আজ (২৯ মার্চ) শুক্রবার সকাল ৮টায় ঢাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করে এই পদক পান ।
তামান্না বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বিজয়ী তামান্না বেলা সাড়ে ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক গ্রহণ করেন।
সকাল সাড়ে ৮ টায় রাজধানীর হাতিরঝিলের চক্রাকার রাস্তায় প্রায় সাড়ে ৭ হাজার মিটারের এই মেরাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের গত মাসের ১৭ মার্চ শুরু হয় ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প'। মেরাথনে ৬৫টি বিশ্বিবদ্যালয়ের প্রতিযোগিদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে তামান্না।
জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্বাবধানে চ্যাম্পিয়নশিপে ৬৫টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়। খেলায় ইভেন্ট গুলোর মধ্যে রয়েছে- ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, সুইমিং, সাইক্লিং, ভলিবল, সাঁতার, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস ও বাস্কেটবল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক ও অনুপ্রেরণা। আমাদের খেলাধুলায় যে গৌরবোজ্জল ইতিহাস রয়েছে সেখানে একটি নতুন মাত্রা যুক্ত হলো। এই প্রতিযোগিতায় আশা করি আমরা আরো সফল হব।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান বলেন, আমি প্রত্যাশা করি ইসলামী বিশ্বিবদ্যালয় এই প্রতিযোগিতায় সর্বোচ্চ সাফল্য অর্জন করবে এবং সে সক্ষমতা আমাদের আছে।
উল্লেখ্য, মাসব্যাপী চ্যাম্পিয়নশিপে প্রত্যেক ইভেন্টের প্রথম ৩ জন বিজয়ীকে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক দেয়া হবে। সর্বোচ্চ পদকজয়ী বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হবে।
মুনজুরুল/এমবি





