রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ (বিজ্ঞান অনুষদ) ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আখতার ফারুক জানান, ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের আগামী ১৬ নভেম্বরের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। আগামী ২২ নভেম্বর ভর্তির চূড়ান্ত তালিকা ও অপেক্ষামাণ তালিকা প্রকাশ করা হবে।
এবার পরীক্ষায় বিজোড় রোলধারীদের মধ্যে থেকে ২৩ শতাংশ ও জোড় রোলধারীদের মধ্যে থেকে ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন বলেও জানান তিনি। এছাড়া এ সংক্রান্ত বিভিন্ন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট তে পাওয়া যাবে।
প্রসঙ্গত,‘সি’ ইউনিটে ৬৬০ আসনের বিপরীতে ৩২ হাজার ৮০২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
আশিক/ এআই





