ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ছাত্রী নির্যাতনের সুষ্ঠ বিচার ও জীবনের নিরাপত্তার দাবিতে স্মারকলিপি দিয়েছে।
ক্যাম্পাস, সংলগ্ন এলাকা এবং আবাসিক হলগুলোতে নিরাপত্তার জোরদারের দাবিসহ মোট ৫ দফা দাবিতে বৃহস্পতিবার ছাত্রিরা ভিসি ও বিভিন্ন দপ্তরে দেড়শতাধিক শিক্ষার্থী স্বাক্ষর সংবলিত স্মারকলিপি দিয়েছে।
জানা যায়, ক্যাম্পাসে ছাত্রীদের আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিতকরণ, ছাত্রী হলে ছাত্রদের অবাধ অনুপ্রবেশ বন্ধ, ক্যাম্পাসে ও আবাসিক হলে ছাত্রী শারীরীক নির্যাতন ও ইভটিজিং বন্ধ, প্রকাশ্য হুমকির ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার এবং দলমত নির্বিশেষে সকল ছাত্রীদের জন্য নিরাপদ আবসন এবং পরিবহণ সুবিধা নিশ্চিত করার দবিতে স্মারকলিপি দিয়েছে আবাসিক ছাত্রীরা।
বৃহস্পতিবার বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল ও খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রীরা ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বরাবর স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে ক্যাম্পাসে ছাত্রীদের জন্য শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করা ও ছাত্রী নির্যাতনকারীদের চিহ্নিত করে উপর্যুক্ত আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। ভিসি অফিস ছাড়া স্মারকলিপির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার, প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে বলে স্মারকলিপিতে উল্ল্যেখ করা হয়েছে।
ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন-‘ আমি স্মারক লিপির কপি পাইনি। তবে শিক্ষার্থীদের এমন দাবি আসলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ





