চট্টগ্রামে বুধবার জামায়াতের হরতালের মধ্যেও চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বোর্ড কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পিযূষ দত্ত বলেন, হরতাল হলেও বুধবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রুটিন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, একই প্রশ্নে সারাদেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই বৃহত্তর চট্টগ্রামে হরতাল আহবান করা হলেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
নগর জামায়াতের নায়েবে আমির মো.আহসানউল্লাহ বলেন, এইসএসসি পরীক্ষা, রোগীদের বহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।
সোমবার সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলামসহ ২১ জনকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]