জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান বুধবার রাত ১০টায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ............. রাজিঊন)।

তার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার রাতে এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান মিরপুরস্থ ডেল্টা হাসপাতালে ক্যান্সার রোগে চিকিৎধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

তার মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ী।

ইআর