জমকালো আয়োজনের মধ্য দিয়ে তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসা আয়োজিত নাতে রাসুল সা. সন্ধ্যা সম্পন্ন হয়েছে ।

শুক্রবার সন্ধ্যা ৭ টায় মাদরাসা অডিটোরিয়ামে এ নাতে রাসুল সা. সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাসুলুল্লাহ সা. এর সাংস্কৃতিক জীবন নিয়ে আলোচনা করেন জনপ্রিয় উপস্থাপক ও আবৃত্তিকার শরীফ বায়জীদ মাহমুদ।

সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল আলীম।

অতিথি শিল্পী ছিলেন জনপ্রিয় আবৃত্তিকার ও নাট্যকার মুস্তাগিছুর রহমান মোস্তাক ও শিল্পী আবু সা’দাত লুলু। এছাড়াও নাতে রাসুল পরিবেশন করেন, জনপ্রিয় শিল্পী তাওহীদুল ইসলাম, হাফেজ সাইফুল্লাহ, আনিছুর রহমান, মিরাদুল মুনীম, তরিকুল ইসলাম তারেক, মাসুদুর রহমান, রাগিব আহসান ফাহিম ।

মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আবদুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া নাতে রাসুল সন্ধ্যায় আরো উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আসলাম মিয়া, তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুর রহিম চৌধুরী, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ মহিউদ্দীন , ইস্টার্ন ক্যাম্পাসের প্রিন্সিপাল মাশহুদুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ ।

অনুষ্ঠানটির উপস্থাপনা করেন মাদরাসার কো-অর্ডিনেটর গীতিকার ও কবি বিলাল হোসাইন নূরী, ক্যাডেট সাইয়েদ আল মাহের ও ক্যাডেট সাইফুল হাসান ।

ছাত্রদের দৃষ্টিনন্দন কোরিওগ্রাফের সাথে তেলাওয়াত করেন সাবেক ছাত্র জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারি হাফেজ মুরসালুর রহমান আর তলাআল বাদরু আলাইনা গানের সাথে কোরিওগ্রাফ করেন শিশু শিল্পীরা।

এছাড়াও কোরাস গান, কবিতা আবৃত্তি, গীতি আলেখ্য পরিবেশন করেন মাদরাসার সাবেক বর্তমান ছাত্রদের মধ্য থেকে একঝাঁক তারকা শিল্পী।

এমবি