প্রতি বছরের ন্যায় এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের সামনে সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রায় অর্ধশতাধিক সোনালু ফুলের গাছ লাগানোর মাধ্যমে কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অথিতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাসার বলেন, রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে যে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে তা খুবই প্রশংসার দাবি রাখে। এটি আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ক্লাবের সভাপতি জুবায়ের আল মাহমুদ বলেন, রোটার্যাক্ট ক্লাব সব সময় সমাজসেবা মূলক কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হল।
বৃক্ষরোপন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মনোয়ার হোসেন, রোটর্যাক্ট ক্লাবের সাধারণ সম্পাদক মুমতারিন জান্নাত ঐশী, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক সেলিম রেজা, তামিম, আশফাকুজ্জামনসহ প্রমুখ উপস্থিত ছিল।
কামাল/এমবি





