ইসলামী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় কলা অনুষদসহ তিনটি নতুন ভবনের কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার ভবনগুলোর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

ভবন গুলো হলো- দ্বিতীয় কলা অনুষদ, একটি ছাত্রদের আবাসিক হল এবং শেখ হাসিনা হলে দ্বিতীয় ব্লক।

এসময় উপস্তিত ছিলেন চীফ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর মাহবুবর রহমান, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ, ইঞ্জিনিয়ার মকবুল আহমেদসহ বিভিন্ন সংবাদ পত্রে সাংবাদিক বৃন্দ।

এমবি