ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি আবেদন গতকাল শেষ হয়েছে।

২ হাজার ২৭৫টি আসনের বিপরিতে আবেদন পড়েছে ৮৭ হাজার ৩৬৮টি। ইবি কম্পিউটার সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন এ তথ্য নিশ্চিত করেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত।

জানা যায়, ‘এ’ ইউনিটে ২ হাজার ৮৫টি, ‘বি’ ইউনিটে ১৪ হাজার ৪২৪টি, ‘সি’ ইউনিটে ১৭ হাজার ৪৭২টি, ‘ডি’ ইউনিটে ১৬ হাজার ৭০২টি, ‘ই’ ইউনিটে ১৩ হাজার ২৬টি, ‘এফ’ ইউনিটে ৩ হাজার ৭৭৪টি, ‘জি’ ইউনিটে ৯ হাজার ১৩৪টি এবং ‘এইচ’ ইউনিটে ১০ হাজার ৭৫১টি আবেদন পড়েছে।

ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘শতভাগ সচ্ছ এবং নকলমুক্ত পরীক্ষাই আমাদের লক্ষ্য। ইবি পরিবারের সকল সদস্যের আন্তরিক সহযোগিতায় আমরা ভর্তি পরীক্ষা সুষ্ঠ পরিবেশে গ্রহণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এএস