আগামী রোববার (১৯ জুন) থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ উপলক্ষে এক আদেশ জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৬ জুন) ডিএমপির ওই আদেশে বলা হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিতে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। ১৯ জুন থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হওয়ার দিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমানে পরীক্ষায় মোট অংশ নিচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এরমধ্যে ছাত্র ১০ লাখ ৯ হাজার ৫১১ এবং ছাত্রী ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন অংশ নেবে।
এমআর





