বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ২০১৪-১৫ অর্থবছরে মোট ২ হাজার ১৫ কোটি ৪৬ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে কমিশনের ১৩৭তম পূর্ণ কমিশন সভায় সোমবার বাজেট অনুমোদন দেয়া হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০১৪-১৫ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য মূল বাজেটে ২১.৬১ কোটি টাকা এবং ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত বাজেটে ১৯.৬৬ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়।

সভায় পরিকল্পনা কমিশনের সদস্য মো. আবদুল মান্নান হাওলাদার, ইউজিসির সদস্য অধ্যাপক আতফুল হাই শিবলী, অধ্যাপক এম. মুহিবুর রহমান, অধ্যাপক মোহাম্মাদ মোহাব্বত খান, অধ্যাপক আবুল হাশেম, অধ্যাপক মো. আখতার হোসেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম নূর-উন-নবী, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শহীদ উল্লাহ তালুকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ