“এক বিশ্ব এক স্বাস্থ্য এবং এক স্বাস্থ্য এক ওষুধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়াল্ড ওয়ান হেলথ দিবস পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এনিমেল হ্যাজবেন্ড্রী এন্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগ। বুধবার সকাল ১০টায় এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে থেকে বর্ণ্যাঢ্য র্যালী বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি অনুষদের কনফারেন্স রুমে এক বিশ্ব এক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভায় মিলিত হয়।
এনিমেল হ্যাজবেন্ড্রী এন্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. খন্দকার মো. মোজাফফর হোসেন এর সভাপতিত্বে এবং বিভাগের প্রভাষক মোসা. ইশরাত জেরীন মণির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান ইনিষ্টিটিউটের পরিচালক প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তর রাজশাহী এর উপ-পরিচালক ড. মো. আব্দস সোবহান এবং রাজশাহী জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মানুষের স্বাস্থ্যর রোগ সৃষ্টিকারী জীবানুর ৭৫% আসে প্রাণী হতে। বিভিন্ন প্রাণী থেকে মানুষের স্বাস্থ্যর রোগ সৃষ্টিকারী জীবানু এবং তা থেকে উত্তোরণের জন্য দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিলিফ ইন্টারন্যাশনাল এর ম্যানেজার ডা. রাজু আহম্মেদ।
আশিক/জারিফ





