ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ প্রদান করা হয়েছে।
২০১৪ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়।
সোমবার এক অনুষ্ঠানে ঢাবির আরসি মজুমদার মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক কৃতি শিক্ষার্থীদের হাতে এই পুরস্কারের চেক তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- জেনিনা ইসলাম আবির, মো. রুম্মান সিকদার, নাজমা আখতার, নিশাত পারভেজ, ছোটন দেব নাথ, মৌসুমী খাতুন, সাহিবুর রহমান, তৌফিক আজিজ, ফারজানা সুলতানা, ফারহানা জেসমিন, মুশফিকা ইসলাম ও শরিফা উম্মে শিরিনা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের।
কেএইচ





