শিক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার সাধারণ শিক্ষা ক্যাডারের ২১৪৯ জন ৫ম গ্রেডের সহযোগী অধ্যাপককে চাকরির ৮ বছর পূর্তিতে ৪র্থ গ্রেডের টাইমস্কেল প্রদান করেছে। গত ১৩ জানুয়ারির বিভাগীয় পদোন্নতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও আজ সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পর্যায়ের বিভিন্ন বিষয়ের ৬৪৩ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষভাবে চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। তাছাড়া ২১ জনকে পদোন্নতি প্রদান করা হয়েছে। এর মধ্যে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক একজন,সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক ০৩ জন এবং প্রভাষক থেকে সহকারী অধ্যাপক ১৭ জন।
[b]ঢাকা, ৪ জানুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]