সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শাহবাগে অবস্থান করা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস বর্জন কর্মসূচি পালিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, অধিকাংশ বিভাগে ক্লাস হচ্ছে না, ক্যাম্পাসেও শিক্ষার্থীর উপস্থিতিও কম। এদিকে ষোলশহর এলাকায় সকালে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেও পরে তা স্থগিত করা হয়েছে।
ক্লাস বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের চট্টগ্রাম বিশ্বনিদ্যালয়ের প্রধান সমন্বয়ক
মো. আরজু ।
তিনি বলেন, কেন্দ্রের ঘোষণা অনুযায়ী চবিতে স্বতঃস্ফূর্তভাবে ক্লাস বর্জন কর্মসূচি পালিত হচ্ছে। কোনো অনুষদের কোনো বিভাগে ক্লাস হচ্ছে না।
চবি থেকে পরবর্তী কর্মসূচি কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা চবির দ্বায়িত্বশীলরা বসে সিদ্ধান্ত নিব।’
এদিকে ক্লাস না হলেও বিভিন্ন বিভাগে পূর্ব ঘোষিত নির্ধারিত পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক খালেদ মিছবাহুল মোকার রবীন।





