কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১১-২০১২ সেশনের শিক্ষার্থী তানজিনা ইয়াসমিন কাকলি স্নাতকে সর্বোচ্চ সিজিপিএ ৩.৯৩ পেয়ে প্রথমবারের মত বিভাগটি থেকে শিক্ষাবৃত্তি পেলেন।
আজ (২০ ফেব্রুয়ারী) বিভাগটির সহযোগী সংগঠন ‘ক্যাফে মার্কেটিং’ এর আয়োজনে এককালীন দশ হাজার টাকার চেক কাকলির নিকট হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সভাপতি ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার , কুবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদি হাসান, বিভাগটির ছাত্র উপদেষ্টা মোঃ মইনুল হাসান, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ, মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী এবং বিভাগটির প্রভাষক আওলাদ হোসেন বিপ্লব ।
বিভাগের সভাপতি ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘এ ধরনের উদ্যোগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম ।উদ্যোগটি বিভাগের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি প্রতিযোগীতামূলক শিক্ষার পরিবেশ তৈরি করবে বলে আমার বিশ্বাস ।’
অনুভুতি জানতে চাওয়া হলে কাকলি জানান, ‘ শিক্ষাজীবনের প্রতিটি অর্জনই মধুর আর নিজ ব্যাচের সর্বোচ্চ রেজাল্টধারী হতে পেরে আমি খুবই আনন্দিত । এবং স্নাতকোত্তরেও এ রেজাল্ট অব্যাহত রেখে শিক্ষাজীবন শেষ করে শিক্ষকতার মত মহান পেশায় নিজেকে নিয়োজিত রাখতে চাই ।’
কুতুব উদ্দিন/জারিফ





