বেতন কাঠামো পুননির্ধারণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার কর্মবিরতি চলাকালে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষকরা।
জানা যায়, দাবি আদায়ে অনুষদ ভবনের করিডোরে অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষকরা। বিভিন্ন বিভাগের পুর্বনির্ধারিত কোর্স ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হলেও কর্মসূচি পালনে কোন বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি।
অবস্থান ধর্মঘট পালন কালে শিক্ষকরা বলেন, সরকারের সদিচ্ছা থাক স্বত্বেও একটি মহলের কুপরামর্শে সরকার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সতন্ত্র বেতন স্কেল দিচ্ছেনা। আশা করি দ্রুত প্রধানমন্ত্রী বিষয়টি বুঝতে পারবে এবং শিক্ষকদের যথাযথ সম্মান করবে।
এসএইচ





