ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জনা যায়, আগামী ১৯,২০,২১ ডিসেম্বর সকাল ১০টা থেকে ‘জি’ ইউনিটের মেধাতালীকায় উত্তির্ণদের সাক্ষাৎকার গ্রহন করা হবে। সাক্ষাৎকারে অংশ গ্রহনকারীদের ৮ জানুযারীর মধ্যে ভর্তির জাবতীয় কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।
১৬ জানুযারী প্রথম অপেক্ষমান, ২৫ জানুয়ারী দ্বিতীয় অপেক্ষমান এবং ২৯ জানুয়ারী তৃতীয় অপেক্ষাণ তালিকার সাক্ষাৎকার গ্রহন করা হবে।
সমন্বয়কারী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. কাজী আখতার হোসেন ৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী-এর নিকট আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd- এ ফলাফলের বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, গতকাল ৬ ডিসেম্বর “জি” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৩০০ টি আসনের বিপরীতে ৮,৩২৭ টি আবেদনপত্র জমা পড়ে। পরীক্ষায় ৬৭.৪১% পরীক্ষার্থী অংশ নেয়।
হিমেল/এআই





