সিলেটের মদন মোহন কলেজের অধ্যক্ষ ড.আবুল ফতেহ ফাত্তাহকে ফি কমানোর দাবিতে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার ক্যাম্পাসে সব বিভাগের শিক্ষার্থীরা একযোগে বিক্ষোভ শুরু করে। কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে সড়ক অবরোধ করে তারা। এরপর দুপুর  সাড়ে ১২ টার দিকে তারা কলেজ অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, কলেজ কতৃপক্ষ প্রত্যেক বছর বিভিন্ন কারণ দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করেন। ফরম পূরণের নির্ধারিত ফি না কমালে ফের আন্দোলন শুরু করবেন বলে জানান শিক্ষার্থীর।

স্থানীয় সুত্র জানায়, সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফাতাহ ফত্তেহকে ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের ৭ দফা দাবি জানায়। দাবি বাস্তবায়ন না হলে কলেজের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষার্থীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের সাথে কলেজ কর্তৃপক্ষের আলোচনা চলছে।

জানা যায়, সেশন ফি সহ বেতন ৮ হাজার টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকা করা, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ফি মওকুফ, শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ, পরিবহন সমস্যার সমাধান, স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র চালু, কলেজে নিয়মিত পাঠদান করানো, শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান- এই ৭ দফা দাবিতে বুধবার সকাল ১১টা থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজ অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়।

দুপুর ১টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখার সময় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন আলী হোসেন, হেলাল আহমদ, কাজী মেরাজ, সুমন আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের এই দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করা না হলে কলেজের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। খবর পেয়ে লামাবাজার ফাঁড়ি পুলিশ কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়।

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ