কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ইং শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মোঃ মজিবুর রহমান মজুমদার এ তথ্য জানান।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ১ থেকে ৩০০ জনের সাক্ষাৎকার আগামী ১৮ ডিসেম্বর, ৩০১ থেকে ৬০০ জনের সাক্ষাৎকার ১৯ ডিসেম্বর এবং ৬০১ থেকে ৭০০ জনের সাক্ষাৎকার আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মানবিক শাখায় ১ থেকে ৪০০ জনের সাক্ষাৎকার আগামী ১৮ ডিসেম্বর, ব্যবসায় শিক্ষা শাখায় ১ থেকে ১০০ জনের সাক্ষাৎকার ১৯ ডিসেম্বর এবং বিজ্ঞান শাখায় ১ থেকে ২৫০ জনের সাক্ষাৎকার ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বানিজ্য শাখায় ১ থেকে ৩০০, বিজ্ঞান শাখায় ১ থেকে ৫০ এবং মানবিক শাখায় ১ থেকে ৪০ জনের সাক্ষাৎকার আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের সাক্ষাৎকার শেষে ফলাফল প্রকাশ করা হবে ২১ ডিসেম্বর ।

ভর্তি সাক্ষাৎকার সম্পর্কিত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও নিজস্ব ওয়েবসাইটে (www.cou.ac.bd) পাওয়া যাবে।

কুতুবউদ্দিন/জারিফ