“এসো যুক্তির চোখে বিশ্ব দেখি”প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিতর্ক, শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ক কর্মশালা হয়েছে।

আজ (১৬ এপ্রিল) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ্ই কর্মশালাটির আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী সদস্য ইমরান শুভ্রর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপ-উপাচার্য ড. মো: শাহিনুর রহমান ও ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিশ। বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মিঠুন মোস্তাফিজ এবং  কুষ্টিয়ার সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। কর্মশালাটি সঞ্চালনা করেন- সংগঠনের আহবায়ক শাহাদাৎ হোসেন নিশান ও সদস্য সচিব মুনমুন সুলতানা অন্তরা।

কর্মশালায় প্রশিক্ষকরা বিতর্ক ও উপস্থাপনার বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,“বির্তকে অংশগ্রহন করে নিজেকে উপস্থাপন করা একটি শৈল্পিকতা এবং শ্রেষ্ঠ একটি শিল্প। বির্তক কেবল মাত্র জানার পরিধিকেই বাড়ায় না পাশাপাশি নিজেকে একজন যুক্তিবাদী মানুষ হিসাবে গড়ে তোলে। তথ্য প্রযুক্তির এই যুগে যার কাছে যত বেশি তথ্য থাকবে সে তত বেশি সমৃদ্ধ ও বুদ্ধিমান।”

কর্মশালা শেষে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়রত বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহনে আঞ্চলিক বিতর্ক অনুষ্ঠিত হয়।  শেষে কর্মশালায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদেরকে সনদ প্রদান করা হয়। 

মুনজুরুল/এমবি