চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের জি ও এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

জীব বিজ্ঞান অনুষদের অধীনে এইচ ১-৩ ইউনিটের পরীক্ষা সকাল সাড়ে দশটায়।

ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজের অধীনে জি ইউনিট ভর্তি পরীক্ষা দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। তবে পূর্ব ঘোষিত পরীক্ষা কেন্দ্রসমূহ অপরিবর্তিত থাকবে।

বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে।