কয়েকজন রুমেলের নেতৃত্বে নোবিপ্রবির সিএসই ১১তম ব্যাচের শিক্ষার্থী এরফান কে পিটিয়ে জখম করে।খবর বিশ্ববিদ্যালয়ের সর্বত্র ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঠক্করে রুমেলের বাড়ি ভাঙ্গচুর করে। পরে স্থানীয় নেতা কর্মীরা জড়ো হয়ে বিশ্ববিদ্যালয় অভিমুখে শিক্ষার্থীদের ধাওয়া করে।

এই রিপোর্ট ০৮.৪৯ মিনিটে লিখার আগপর্যন্ত সংঘর্ষ চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এরফানকে নোয়াখালী সরকারি মেডিকেলে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর তুষার নামের এক বহিরাগত কয়েকজন ভর্তিচ্ছুক পরিক্ষার্থীদের র‍্যাগ দিলে এরফান’সহ কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করে। এর জের ধরে আজ রুমেল ও তুষার এর নেতৃত্বে কয়েকজন স্থানীয় এরফান’কে পিটিয়ে জখম করে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রোক্টর মুশফিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রাশাসন থেকে পুলিশকে জানানো হয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতিও শান্ত করা শেষ্টা চলছে।

আরাফাত/এমবি