কালো পতাকা মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সিরিজ বোমা হামলার প্রতিবাদে সোমবার বেলা ১১টায় এ মিছিল করে তারা।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ই আগষ্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ কালো পতাকা মিছিল করেছে।
মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদোক্ষীণ করে আবারও টেন্ট থেকে শেষ হয়।
মিছিলে ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, সাধারন সম্পাদক অমিত কুমার দাস, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, ছাত্রলীগ নেতা আনিছুর রহমান আনিচ, জুয়েল রানা হালিম, শিশির বাবু, বিপ্লব কর্মকার, আতাউর সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল।
এসএইচ





