নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবের উদ্যোগে "স্পিকার অব দ্যা ইয়ার-২০১৮" এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৪ ডিসেম্বর) একাডেমিক ভবন ০২ এর বিবিএ কনফারেন্স রুমে সাম্প্রতিক ব্যবসায় ইস্যুর উপর প্রেজেন্টেশন কম্পিটিশনটির ১ম রাউন্ড আয়োজিত হয়। যেখানে ১৫টি টিম অংশগ্রহণ করে।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড. এস এম নজরুল ইসলাম, প্রভাষক সুমন কুমার দাস এবং এম আই এস বিভাগের প্রভাষক  হাবিবুর রহমান।

এই ১৫টি টিম থেকে বাছাইকৃত ২০ জনকে নিয়ে ফাইনাল রাউন্ড আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

উল্লেখ্য, ব্যবসায় প্রশাসন বিভাগের পৃষ্ঠপোষকতায় বিজনেস ক্লাব প্রতি বছর এই কম্পিটিশনটি আয়োজন করে।

রাজিয়া সুলতানা জান্নাত/এসএম