শিক্ষার নৈতিক উৎকর্ষ সাধন এবং ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের দৃঢ় প্রত্যয় নিয়ে ২১তম সংবর্ধনা অনুষ্ঠানে ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে দ্যা স্কলারস ফোরাম ঢাকা।

শুক্রবার সকাল ৯টায় সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সনদপত্র তুলে দেন।

দ্যা স্কলারস ফোরামের চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং ফোরামের সদস্য সচিব মো. রিয়াজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের পরিচালাক সাদেক বিল্লাহ।

আবদুর রউফ বলেন, ‘শিক্ষা নিয়ে উন্নত পরিকল্পনা করতে হবে। মেধা ও নৈতিকতার সমন্বয় সাধন এবং প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।

আমরা স্বপ্ন দেখি একদিন তোমাদের মাধ্যমে এই বাংলাদেশের লাল সবুজের পতাকাটা আরো সমৃদ্ধ হবে।তোমরাই এই দেশ ও জাতি পরিচালনার যোগ্য কান্ডারী হবে’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাংবাদিক ও কলামিষ্ট মোবারক হোসাইন, সাবেক পরিচালাক শাহীন আহমদ প্রমুখ।

১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা দিয়ে আসছে সংগঠনটি।


এসএম