ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান জানিয়েছেন, এবার থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ'র পাশাপাশি কোন শিক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তাও দেয়া থাকবে।

আজ শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

মাহাবুবুর বলেন, আগামী ১৮ আগস্ট এইচএসসির ফলাফল ঘোষণা করা হবে। এবার থেকেই জিপিএ'র পাশাপাশি নৈর্ব্যক্তিক, ব্যবহারিক এবং রচনামূলকের নম্বর আলাদাভাবে দেয়া থাকবে। এর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

এমবিএইচ