বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৬-১৭ ইং শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা আজ বৃহস্পতিবার জীব ও ভূ-বিজ্ঞান অনুষদরে অন্তর্ভূক্ত এফ ইউনিটের পরিক্ষার মাধ্যমে শেষ হল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যপক নজরদারির মধ্য দয়িে শেষ হলো এ পরিক্ষা কার্যক্রম ।

গত ১৩ নভেম্বর কলা অনুষদের অর্ন্তভুক্ত এ ইউনিটের পরিক্ষার মাধ্যমে শুরু হয় বেরোবির ভর্তি যুদ্ধ।

নিরাপত্তার ব্যপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম কবীর বলনে, কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই পরক্ষিা শষে হয়ছে। ভর্তি পরিক্ষার ব্যপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছিল কঠোর অবস্থানে।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য প্রফেসর ড. একে এম নুর উন নবী বলেন, ‘উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে এবারের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমরা কঠোরভাবে সেগুলোর ব্যবস্থা নিয়েছি।

আগামী ২৪ নভম্বের সকল ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে জানিয়ে উপাচার্য আরও বলেন, ভর্তি পরীক্ষা কমিটি নানান বিষয় পর্যালোচনা করে আগামী ২৪ নভম্বের ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করেছে। আমরা আগামী বছর থেকে দ্রুত সময়ে ফলাফল প্রকাশের চেষ্ঠা করব।

একজন শিক্ষিকার সাথে অসদাচরণের বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, এক কর্মকর্তার বিরুদ্ধে এ ধরণের অভিযোগ এসেছে। আমরা তৎক্ষনিক ওই কর্মকর্তাকে ভর্তি পরীক্ষার সকল কর্মকান্ড থেকে বহিস্কার করেছি। আর পরীক্ষা শেষ হলে তদন্ত সাপেক্ষে এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান উপাচার্য।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ৬ টি অনুষদভুক্ত ২১ বিভাগে ১২ শ ৩০ আসনের বিপরীতে ৬১ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।

ইভান/জারিফ