বাংলাদেশের বীমা অঙ্গনের কিংবদন্তি খোদা বক্স’র স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন, জীবনী আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে পাক্ষিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকা ও খোদা বক্সস মেমোরিয়াল ট্রাস্ট এন্ড ফাউন্ডেশনের যৌথ আয়োজনে খোদা বক্সস স্মারক মোড়ক উন্মোচন, আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
জীবনী আলোচনায় বক্তারা বলেন, বীমাবিদ খোদা বক্সকে অনুসরণ করে বীমা কোম্পানির কর্তৃপক্ষের সততার পরিচয় দেয়া দরকার। অন্যান্য শিল্পের ন্যায় বীমাও একটি শিল্প। এ শিল্পে প্রত্যেকের আসা উচিত। জীবন বীমায় খোদা বক্সস অনুসরণীয়। তিনি মিশনও ভিশন নিয়ে কাজ করেছেন।
বীমা পেশায় করেছেন খোদা বক্স্স। তিনিই দেশের জীবন বীমার প্রথম ব্যবস্থাপনা পরিচালক। জীবন বীমায় তার অবদান অনস্বীকার্য।
এসময় ২০১৪ সালের সেরা সাফল্যের জন্য স্বীকৃতি এ্যাওয়ার্ড প্রদান করা হয়। স্বীকৃতি এ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যাক্তি, প্রতিষ্ঠানগুলো হল:
সুষ্ঠু ব্যবস্থাপনায় সেরা জীবনবীমা প্রতিষ্ঠানঃ প্রাইম ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।
ইসলামী ব্যবস্থাপনায় সেরা জীবনবীমা প্রতিষ্ঠানঃ ফারইস্ট ইসলামি লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সেরা ব্যবস্থাপনা পরিচালক-জীবন বীমাঃ বি এম ইউসুফ আলী, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
চতুর্থ প্রজন্মের সেরা জীবনবীমা প্রতিষ্ঠানঃ সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সুষ্ঠু ব্যবস্থাপনায় সেরা সাধারন বীমা প্রতিষ্ঠানঃ ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
মানসম্মত ব্যাবসা পরিচালনায় সেরা সাধারণ বীমা প্রতিস্থানঃ নিটল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সেরা ব্যবস্থাপনা পরিচালক-সাধারন বিমাঃ এ কে এম সরওইয়ারদি চৌধুরী, ফেডারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
চতুর্থ প্রজন্মের সেরা সাধারণ বীমা প্রতিষ্ঠানঃ সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান এম শামসুল আলম, সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, মেঘনা লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল ইসলাম, খোদা বকস মেমোরিয়াল ট্রাস্ট এন্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওবাইদুর রহিম, বীমা অর্থনীতি পত্রিকার সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান প্রমুখ।
মুকুল/এসএইচ





